যানজট কমাতে ব্যবস্থা নিয়েছে সরকার : ডিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » যানজট কমাতে ব্যবস্থা নিয়েছে সরকার : ডিএমপি কমিশনার
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩



যানজট কমাতে ব্যবস্থা নিয়েছে সরকার : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর ট্রাফিক জ্যাম সবচেয়ে বড় সমস্যা। এ যানজট কমানোর জন্য সরকার ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় ডিএমপি কমিশনার এ কথা বলেন। কনফারেন্সে ট্রাফিক পুলিশ সদস্যদের নানা দিকনির্দেশনা দেন তিনি।

এসময় উপস্থিত ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর ট্রাফিক জ্যাম সবচেয়ে বড় সমস্যা। এই ট্রাফিক জ্যাম কমানোর জন্য সরকার ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। ট্রাফিকের কর্মব্যস্ততার মধ্যেও তারা অনেক সাহসিকতাপূর্ণ কাজ করছে।

তিনি বলেন, ট্রাফিক পুলিশের মূল কাজ হলো যানজট নিয়ন্ত্রণ করা ও ভবিষ্যতে এই যানজট সহনীয় পর্যায়ে রাখার জন্য নিরলসভাবে কাজ করা।

ট্রাফিক বিভাগের পক্ষ থেকে চালানো বিভিন্ন কার্যক্রম, সচেতনতামূলক কর্মসূচি, ট্রাফিকের মামলার পরিসংখ্যানসহ বিভিন্ন পদক্ষেপ কনফারেন্সে উপস্থাপন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:২৩   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ