লি, এমবাপ্পের গোলে পিএসজির ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়

প্রথম পাতা » খেলাধুলা » লি, এমবাপ্পের গোলে পিএসজির ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪



লি, এমবাপ্পের গোলে পিএসজির ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়

মাঠের বাইরে নাটক চললেও মাঠে যে এমবাপ্পে একজন আপাদমস্তক পেশাদার, তা আরেকবার প্রমাণ করলেন তিনি। পিএসজিকে ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা তো জিতিয়েছেনই, সঙ্গে ব্যক্তিগত এক রেকর্ডও গড়েছেন ফরাসি তারকা।

আর ছয় মাস পরই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হতে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পের। এমনকি এখন চলা জানুয়ারির দলবদলে চাইলে নিজের পরবর্তী গন্তব্য ঠিক করে রাখতে পারবেন তিনি। তবে পিএসজিও তাকে ছাড়তে নারাজ।

মাঠের বাইরে নাটক চললেও মাঠে যে এমবাপ্পে একজন আপাদমস্তক পেশাদার, তা আরেকবার প্রমাণ করলেন তিনি। পিএসজিকে ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা তো জিতিয়েছেনই, সঙ্গে ব্যক্তিগত এক রেকর্ডও গড়েছেন ফরাসি তারকা।

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে তুলুজকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে ১২ তম বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতেছে পিএসজি। যা গত ১০ বছরে তাদের নবম। প্রথম গোলটি করেছেন লি ক্যাং, আর দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করার পাশাপাশি একটি রেকর্ড গড়েছেন এমবাপ্পে।

পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে এখন সর্বোচ্চ গোল তারই, ১১১ টি গোল করে ফরাসি ফরোয়ার্ড পেছনে ফেলেছেন এডিনসন কাভানির ১১০ গোলের রেকর্ড। এমবাপ্পে যদি এই মৌসুম শেষেও পিএসজিতেই থাকেন, তাহলে এই সংখ্যা বাড়বে তা নিশ্চিত।

বাংলাদেশ সময়: ১৬:০১:৫২   ২২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইন্টার মায়ামির নতুন মাঠে প্রথম ম্যাচেই মেসির গোল
হল্যান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে এফএ কাপের সেমিতে ম্যানসিটি
মায়োর্কার কাছে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়লো রিয়াল
চীনের বিপক্ষে লড়াই করে হেরে গেল বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে স্পীকারের অভিনন্দন
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার
জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ
ক্রোয়েশিয়াকে হারিয়ে ছন্দে ফিরল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ