মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫, পাসপোর্ট জব্দ

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫, পাসপোর্ট জব্দ
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪



মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫, পাসপোর্ট জব্দ

মালয়েশিয়ায় একটি তালাবদ্ধ কক্ষের ড্রয়ারে লুকিয়ে রাখা বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের ছয়টি পাসপোর্টসহ তিন বাংলাদেশি ও দুইজন ইন্দোনেশিয়ান নারীকে আটক করেছে জহুর ইমিগ্রেশন পুলিশ।

এক বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে জহুর বারুর তামান আবাদ এলাকায় এক বাংলাদেশি ক্যাশিয়ারের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের অভিযানের সময় তাদের আটক করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, জহুর অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশি ক্যাশিয়ারকে গ্রেফতারের পর একটি তালাবদ্ধ কক্ষের ড্রয়ারে লুকিয়ে রাখা বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মোট ছয়টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

পরে, বাংলাদেশি ক্যাশিয়ারকে অভিবাসন আইন লঙ্ঘন করায় দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ৫৫ই ধারায় আটক করা হয়েছে। অন্য দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ইস্যুকৃত পাসপোর্টের শর্ত লঙ্ঘনের জন্য ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর বিধি ১৭(বি) এর অধীনে আটক করা হয়েছে।

এছাড়া দুই ইন্দোনেশিয়ান নারীর কাছে পরিচয়পত্র না থাকায় অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ধারার ৬ (১)(সি) এর অধীনে আটক করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫০   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের প্রাণহানি
উত্তর কোরিয়া-রাশিয়ার শক্তিশালী সম্পর্কে ‘গর্বিত’: কিম
গাজা পরিকল্পনা নিয়ে ইসরাইল সফর করবেন ট্রাম্পের জামাতা কুশনার
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে
বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী
স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবার পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম
ইউএসএস আব্রাহাম লিংকন: নাবিকদের দুরবস্থার খবর ‘অতিরঞ্জিত’, দাবি মার্কিন নৌবাহিনীর
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
ভারতের প্রতি নেতিবাচক ধারণা পোষণকারী মানুষের সংখ্যা বাংলাদেশে বেড়েছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ