মারা গেলেন বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি জাগালো

প্রথম পাতা » খেলাধুলা » মারা গেলেন বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি জাগালো
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



মারা গেলেন বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি জাগালো

মারা গেছেন চারটি বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। খবর রয়টার্সের।

শুক্রবার (৫ জানুয়ারি) মৃত্যুবরণ করেন জাগালো। ১৯৩১ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি।

জাগালো ব্রাজিলকে প্লেয়ার হিসেবে দুটি ও পরে কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জেতান।

১৯৩০ সাল থেকে বিশ্বকাপ শুরু হলেও সবচেয়ে সফল দল ব্রাজিল এর স্বাদ নেয় ১৯৫৮ সালে। ওই দলের অন্যতম সদস্য ছিলেন জাগালো। চার বছর পর ফের বিশ্বকাপ জিতে সেলেসাওরা। সেবারও জাগালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন জাগালো, সতীর্থ পেলেরা হয়ে যান শিষ্য। সেবার সেলেসাওরা জিতে নিজেদের তৃতীয় বিশ্বকাপ। এর মাধ্যমে প্রথম বার কেউ ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পান। ১৯৯৪ সালের বিশ্বকাপে জাগালো ছিলেন ব্রাজিলের সহকারী কোচ। সেবার চতুর্থ বিশ্বকাপ জিতে হলুদ জার্সিধারীরা।

বাংলাদেশ সময়: ১৫:২৩:১৬   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ