শাহ আমানতে বিমানের সিটে ৪ কোটি টাকার স্বর্ণ!

প্রথম পাতা » চট্টগ্রাম » শাহ আমানতে বিমানের সিটে ৪ কোটি টাকার স্বর্ণ!
শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪



শাহ আমানতে বিমানের সিটে ৪ কোটি টাকার স্বর্ণ!

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের সিটের নিচে থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য তিন কোটি ৮৫ লাখ ৯৩ হাজার টাকা বলে জানান সংশ্লিষ্টরা।

শনিবার (১৩ জানুয়ারি) শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের সিটের নিচে থেকে ওই র্স্বণের চালানটি উদ্ধার করে চট্টগ্রাম বিমানবন্দরের এনএসআই ও শুল্ক গোয়েন্দারা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল পৌনে ৯টার দিকে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের (বিজি-১৫২) ভেতরে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে ওই ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৪০:৩৯   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ