পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র : পিটার হাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র : পিটার হাস
বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪



পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র : পিটার হাস

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ওয়াশিংটন আগামী দিনে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
আজ নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদের সাথে পিটার হাসের প্রথম বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী মাসগুলোতে আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে (বাংলাদেশের সাথে) ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ।’
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কীভাবে ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে সে বিষয়ে নতুন মন্ত্রীর সঙ্গে তার সূচনা বৈঠক হয়েছে।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ভবিষ্যত ও কীভাবে আমরা পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়- যেমন ব্যবসার সুযোগ সম্প্রসারণ ও রোহিঙ্গাদের বিষয়ে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা বলেছি।’

বাংলাদেশ সময়: ১৭:২৫:৩১   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ