ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪



ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ভারতের রাজ্যসভার লিডার অভ দ্য হাউস এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ। একইসাথে ভোক্তা অধিকার, খাদ্য ও জনবিতরণ বিষয়ক মন্ত্রী হিসেবে নিযুক্ত পীযুষ গয়ালের সাথে নতুন পার্লামেন্ট ভবনে তাঁর অফিসে দু’দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন ড. হাছান মাহ্‌মুদ।

হাছান মাহ্‌মুদ বৈঠকে বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক ও অশুল্ক বাধা প্রত্যাহার এবং বিশেষ করে রমজান মাসে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশে প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য পীযুষ গয়ালকে অনুরোধ করেন।

বৈঠক নিয়ে মন্ত্রী সাংবাদিকদের জানান, আমরা ভারত থেকে যে পেরিশেবল বা পচনশীল আইটেমগুলো আমদানি করি সেগুলো নিয়ে আলোচনা করেছি। রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ চিনি যাতে আমরা পাই, সে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।

তাঁরা পারস্পরিক স্বার্থের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, সংযোগ, বিদ্যুৎ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, পানি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার ওপর জোর দেন।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ মুস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

‘পাঁচ বৈঠক, একক বক্তৃতা, আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে উন্মুক্ত প্রশ্নোত্তর’

সফরের শেষ দিনের তিন বৈঠকের আগে প্রথম দিন বুধবার সন্ধ্যায় দিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের (S. Jaishanka) সঙ্গে ও তার আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের (Ajit Doval) সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান।

বৃহস্পতিবার নয়াদিল্লির বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের এক দশক’ শীর্ষক একক বক্তৃতা দান ও ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অভ সাউথ এশিয়া’র সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, চিন্তাবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবর্গের উন্মুক্ত প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ ও ভারতের জনমানুষের সম্পর্ক, রাজনীতি, বাণিজ্য, সন্ত্রাসদমন, বিদ্যুৎ ও জ্বালানি, শান্তি, নিরাপত্তা, প্রতিরক্ষা, রোহিঙ্গা, মিয়ানমারসহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয়ে দেশের অবস্থান ও ভারতের সাথে সহযোগিতার ক্ষেত্রগুলোর বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন হাছান মাহ্‌মুদ।

বাংলাদেশ সময়: ২৩:০২:০৩   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এফবিসিসিআইয়ের নবনিযুক্ত প্রশাসক ফজলুল হককে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অভিনন্দন
জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন যুবদল নেতা নান্নু
নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
দুই পা হারানো সত্তার খানের পাশে দাঁড়াল মানবিক সংগঠন সদরপুর
বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না
৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বরগুনায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১
অসহায় স্বপ্নার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদরের ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ