শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন

প্রথম পাতা » গোপালগঞ্জ » শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪



শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে স্বেচ্ছায় রক্তদান  কর্মসূচি পালন

গোপালগঞ্জে আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।
রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজে সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের ইনচার্জ ডা. আলমগীর সিদ্দিকসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের ইনচার্জ ডা. আলমগীর সিদ্দিক বলেন, ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে ৫ জন শিক্ষার্থী স্বেচ্চায় রক্তদান করেছেন। এ ছাড়া বিনামূল্যে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্নয় করা হয়েছে। এদিন ৩৬ শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় বলে জানান ওই চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৫১   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ