গেতাফেকে হারিয়ে রিয়ালের আরও কাছে বার্সেলোনা

প্রথম পাতা » খেলাধুলা » গেতাফেকে হারিয়ে রিয়ালের আরও কাছে বার্সেলোনা
রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪



গেতাফেকে হারিয়ে রিয়ালের আরও কাছে বার্সেলোনা

গেতাফেকে হারিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। একই সঙ্গে জিরোনাকে টপকে উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

শনিবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনা জিতেছে ৪-০ গোলের ব্যবধানে।

বার্সেলোনার হয়ে একটি করে গোল করেছেন রাফিনিয়া, জোয়াও ফেলিক্স, ফ্রেঙ্কি ডি ইয়ং ও ফেরমিন লোপেজ।

ম্যাচের ২০তম মিনিটে প্রথম গোল পায় বার্সা। জুলস কুন্দে এক হেতাফে ডিফেন্ডারের মাথার ওপর বল বাড়ান রাফিনিয়ার দিকে। যা জালে জড়িয়ে ব্যবধান ১-০ করেন এই ব্রাজিলিয়ান।

বিরতির পর ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স। ক্রিস্টেনসেনের বাড়ানো বলে পা ছুঁয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

তৃতীয় গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জাভির দলকে। ৬১ মিনিটে রাফিনিয়ার অ্যাসিস্টে ব্যবধান ৩-০ করেন ফ্রেঙ্কি ডি ইয়ং।

বার্সেলেনার শেষ গোলটি আসে ফেলিক্সের বদলি নামা ফেরমিন লোপেজের কাছ থেকে। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে। ভিতর রকির বাড়ানো বল গেতাফের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টালে লোপেজের কাছে যায়। ভলিতে বল জালে পাঠিয়ে দলের চতুর্থ গোলটি করেন এই স্প্যানিয়ার্ড। এ নিয়ে চলতি মৌসুমে বদলি খেলোয়াড়দের কাছ থেকে ১১ গোল পেল বার্সেলোনা। যা লিগের সব দলের মধ্যে সর্বোচ্চ।

২৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৫৭। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৫৬। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৫ ম্যাচে ৬২।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৩৯   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ