যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে
রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪



যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে

মার্কিন এবং ব্রিটিশ বাহিনী শনিবার ইয়েমেনে হুতিদের ১৮টি লক্ষ্যবস্তুর ওপর নতুন করে হামলা চালিয়েছে। এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের লোহিত সাগরের জাহাজে লাগাতার আক্রমণের কয়েক সপ্তাহ পরেযুক্তরাষ্ট্র ও ব্রিটেন নতুন করে এই হামলা চালায়।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, হামলাগুলো ‘বিশেষভাবে হুতির ভূগর্ভস্থ অস্ত্রের ভান্ডার, ক্ষেপণাস্ত্র স্থাপনা, একমুখী হামলার মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং একটি হেলিকপ্টারের সাথে যুক্ত ইয়েমেনের আটটি স্থানে ১৮টি হুতি লক্ষ্যবস্তুকে টার্গেট করে।’
বিবৃতিটি অস্ট্রেলিয়া, বাহরাইন, ডেনমার্ক, কানাডা, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডসহ-স্বাক্ষরিত হয়েছিল। এসব দেশ নতুন রাউন্ডের হামলায় অনির্দিষ্ট ‘সমর্থন’ দিয়েছে। এই অঞ্চলে বিদ্রোহীরা জাহাজে আক্রমণ শুরু করার পর থেকে এই মাসে দ্বিতীয় এবং চতুর্থ দফা হুতিদের বিভিন্ন স্থাপনায় যৌথ হামলা চালানো হলো।
বিবৃতিতে বলা হয়েছে, ‘নভেম্বরের মাঝামাঝি থেকে হুতিরা বাণিজ্যিক ও নৌ জাহাজে ৪৫টিরও বেশি হামলা চালিয়েছে। বিশ্ব অর্থনীতির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এই হামলা হুমকিস্বরূপ।’
ব্রিটেনের সাথে যৌথ অভিযান ছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্র আত্মরক্ষার্থে ইয়েমেনে হুথি অবস্থান এবং অস্ত্রশস্ত্রের বিরুদ্ধে বারবার একতরফা হামলা চালিয়েছে এবং লোহিত সাগরে বিমান ও সমুদ্রবাহিত ড্রোন ভূপাতিত করেছে।
পেন্টাগন প্রধান লয়েড অস্টিন হামলার পর একটি পৃথক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে জীবন ও বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষার জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র দ্বিধা করবে না।’
তিনি বলেন, ‘আমরা হুতিদের কাছে পরিষ্কার করে দেব যে তারা যদি তাদের অযাচিত আক্রমণ বন্ধ না করে, যা মধ্যপ্রাচ্যের অর্থনীতির ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে এবং ইয়েমেন এবং অন্যান্য দেশে মানবিক সহায়তা প্রদানে ব্যাঘাত ঘটায় তাহলে তারা পরিণতি ভোগ করবে।’
হুতিরা বলেছে, তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল-সংযুক্ত জাহাজগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:২১:২২   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ