পাঁচবিবিতে পাচঁদিন ব্যাপী ৯ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাঁচবিবিতে পাচঁদিন ব্যাপী ৯ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪



পাঁচবিবিতে পাচঁদিন ব্যাপী ৯ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু

শিশু বিকাশে কাবিং এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলার পাঁচবিবিতে ৯ম উপজেলা কাব ক্যাম্পুরী আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
পাঁচবিবি বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত পাচঁ দিন ব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এডভোকেট সামছুল আলম দুদু। পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রশিঃ) আমিমুল এহসান খান পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা স্কাউট সম্পাদক জয়নুল আবেদীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী আঞ্চলিক স্কাউটসের উপ কমিশনার (প্রশিঃ) রায়হানুল আলম, উপ কমিশনার (গার্ল ইন স্কাউট) নাসরিন আক্তার জুন, বগুড়া জোনের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, প্রধান অতিথির স্ত্রী মেহের নিগার শিউলিসহ অন্যান্য স্কাউট ব্যক্তিবর্গ। পাঁচবিবি উপজেলা স্কাউট আয়োজিত ৯ম উপজেলা কাব ক্যাম্পুরীতে ১০৩টি বিদ্যালয়ের ১২শ কাব স্কাউট, কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫১:১৯   ৩৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বর্জ্যকে সম্পদ, শক্তি ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে : জুবাইদা রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত
জামালপুরে মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে আটক কিশোর
জামালপুর ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাবুল, সম্পাদক হাসু
দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সালথায় হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের মিছিল-সমাবেশ
সরিষাবাড়ীতে ৭২ ঘণ্টায় যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার
বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল ২০২৬ পরীক্ষা-নিরীক্ষার নির্দেশসংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠকে প্রতিবেদন দ্রুত উপস্থাপনের সিদ্ধান্ত
‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ