দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ - কৃষিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ - কৃষিমন্ত্রী
রবিবার, ৩ মার্চ ২০২৪



দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ - কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে খাদ্য নিরাপত্তায় অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কাউকে এখন না খেয়ে থাকতে হয় না। তাছাড়া অর্থের অভাবে বিনা চিকিৎসায় কেউ মারা যাক আওয়ামী লীগ সরকার সেটাও চায় না। তাই বর্তমান সরকার হতদরিদ্র অসচ্ছল মানুষের সুচিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করে যাচ্ছে।

গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের বর্মা ছড়া চা বাগানে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন দেশের মানুষ যেন শান্তিতে থাকে। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা সবার কাজ হচ্ছে মানুষের ভালো মন্দ দেখা। মানুষের কল্যাণ হয় এমন কাজ খুঁজে বের করা।

সভায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৮:০৫   ৪১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী
গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী
বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি -তথ্য প্রতিমন্ত্রী
সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
মাতামুহুরী ও মোকামতলায় নতুন থানা, গঠিত হচ্ছে দুই পৌরসভা
বিজয় দিবসের নিরাপত্তায় দেশজুড়ে বিশেষ ব্যবস্থা, সাভার স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তার সিদ্ধান্ত
ডেপুটি স্পীকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ডাসারে সাংবাদিক মোঃ মিজানুর রহমান সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত
২৭ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম জোরদারের নির্দেশ সিটি প্রশাসকের
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ