মাইলফলকের ম্যাচ হ্যাটট্রিকে রাঙালেন এমবাপ্পে

প্রথম পাতা » খেলাধুলা » মাইলফলকের ম্যাচ হ্যাটট্রিকে রাঙালেন এমবাপ্পে
সোমবার, ১৮ মার্চ ২০২৪



মাইলফলকের ম্যাচ হ্যাটট্রিকে রাঙালেন এমবাপ্পে

পিএসজির জার্সিতে গতরাতে লিগ ওয়ানে ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রেখেছেন ফরাসি এই ফরোয়ার্ড। হ্যাটট্রিক করে দলকে বড় জয় পেতে রেখেছেন অবদান। মোঁপেলিয়েরকে হারিয়েছে ৬-২ গোলে।

তিন ম্যাচ পর লিগ ওয়ানে জয়ের দেখা পেল পিএসজি। ম্যাচের ১৪ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। আট মিনিট পরে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় মোঁপেলিয়ে।
বিরতির আগেই সমতা ফেরানো গোলও পেয়ে যায় দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধ ছিল পুরোটাই পিএসজির।

৫০ মিনিটে এমবাপ্পে এবং তিন মিনিট পর কাং-ইন জাল খুঁজে নিলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি। ৬৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে।
চলতি লিগে এটি তাঁর তৃতীয় হ্যাটট্রিক। আর শেষ দিকে ব্যবধান আরো বাড়ান ডিফেন্ডার মেন্দেস।

এই জয়ে ২৬ ম্যাচে পিএসজির পয়েন্ট ৫৯, আছে শীর্ষে। ১২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ব্রেস্ত। ২৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে মোঁপেলিয়ে।

বাংলাদেশ সময়: ১২:১৭:৩৮   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নারী সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল ভারত
টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি
মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা
দুই নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা
মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে ক্রিস্টাল প্যালেস
দল ঘোষণা করলো পানামা
প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ