নিউ জার্সিতে মুখোমুখি বার্সা-রিয়াল

প্রথম পাতা » খেলাধুলা » নিউ জার্সিতে মুখোমুখি বার্সা-রিয়াল
বুধবার, ২০ মার্চ ২০২৪



নিউ জার্সিতে মুখোমুখি বার্সা-রিয়াল

আগামী মৌসুম শুরুর আগে যুক্তরাষ্ট্রে মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রাক- মৌসুমের ম্যাচে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মুখোমুখি হবে এই দুই জায়ান্ট।

চলতি মৌসুম শেষে প্রাক-মৌসুমে যুক্তরাষ্ট্রে তিনটি ম্যাচ খেলবে বার্সেলোনা। মঙ্গলবার (১৯ মার্চ) বার্সেলোনা তাদের ওয়েবসাইডে প্রাক-মৌসুমের সূচি প্রকাশ করে। সেখানে রিয়াল মাদ্রিদ ছাড়াও বার্সেলোনা খেলবে ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের বিপক্ষে।

আগামী ৩০ জুলাই ফ্লোরিডায় ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। এরপর ৩ অগাস্ট মেটলাইফ স্টেডিয়ামে রিয়াল ও ৬ অগাস্ট বাল্টিমোরে ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে খেলবে তারা।

এই নিয়ে চতুর্থবার প্রাক-মৌসুমে যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে এল ক্লাসিকো। আগের তিনবারই জিতেছিল বার্সেলোনা। গত বছরের দেখায় রিয়ালকে ৩-০ গোলে হারিয়েছিল জাভির দল।

বাংলাদেশ সময়: ১১:৩৪:৫২   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ