চিলিকে হারিয়ে ফের জয়ে ফিরলো ফ্রান্স

প্রথম পাতা » খেলাধুলা » চিলিকে হারিয়ে ফের জয়ে ফিরলো ফ্রান্স
বুধবার, ২৭ মার্চ ২০২৪



চিলিকে হারিয়ে ফের জয়ে ফিরলো ফ্রান্স

আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে চিলিকে ৩-২ গোলে হারিয়ে ফের জয়ে ফিরেছে ফ্রান্স। এর আগে গত শনিবার জার্মানির কাছে ফ্রেন্ডলি ম্যাচেই ২-০ গোলে হেরেছিল কাতার বিশ্বকাপের ফাইনালিস্টরা।

গতকাল মঙ্গলবার রাতে ঘরের মাঠে ৬ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে ফ্রান্স। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কিলিয়ান এমবাপেদের। ১৮ মিনিটে এমবাপের অ্যাসিস্টে গোল করে ফ্রান্সকে ১-১ সমতায় ফেরান ইউসুফ ফোফেনা।

২৫ মিনিটে থিও হার্নান্দেজের মাপা ক্রস থেকে দারুণ হেডে গোল করে ফ্রান্সকে ২-১ গোলে এগিয়ে দেন কলো মুয়ানি। এরপর ৭২ মিনিটে ফরাসি স্ট্রাইকার অলিভার জিরো গোল করে ব্যবধান ৩-১ করেন।

ম্যাচের ৮২ মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে ৩-২ করেন চিলির দারিও ওসারিও। ৫ গোলের থ্রিলার ম্যাচে শেষ পর্যন্ত হারই মেনে নিতে হয় ল্যাটিন আমেরিকার দল চিলিকে।

ম্যাচ শেষে ফ্রান্সের কোচ দিদিয়ের ডেসচ্যাম্পস বলেন, ‘আমরা খেলার শুরুতেই প্রথম গোলটি পেয়েছিলাম এবং ফিরে আসাটা ভালো ছিল। যা আমরা জার্মানির বিপক্ষে করতে পারিনি। এগুলো প্রীতি ম্যাচ এবং যদিও এটি ফরাসি দল আমাদের প্রতিপক্ষরা অনেক শক্তি প্রয়োগ করেছিল। যা আমাদের কম ছিল। এটি জেতা ভালো। কিন্তু কিছু জিনিস যা আমরা করেছি তা একটু কঠিন ছিল।’

বাংলাদেশ সময়: ১২:১৫:১০   ৩০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল
ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয়
এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ