‘গ্রেট ইন্ডিয়ান শো’ দিয়ে ফিরলেন কপিল, প্রথম দিনেই ঘটল যে কাণ্ড!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘গ্রেট ইন্ডিয়ান শো’ দিয়ে ফিরলেন কপিল, প্রথম দিনেই ঘটল যে কাণ্ড!
সোমবার, ১ এপ্রিল ২০২৪



‘গ্রেট ইন্ডিয়ান শো’ দিয়ে ফিরলেন কপিল, প্রথম দিনেই ঘটল যে কাণ্ড!

দীর্ঘ বিরতি পর গত ৩০ মার্চ থেকে ফের কমেডি শোতে ফিরেছেন কপিল শর্মা। নতুন শোয়ের নাম—দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো।

প্রথম দিনের অনুষ্ঠানে কাপুর ফ্যামিলি (নীতু কাপুর, রণবীর কাপুর ও রিদ্ধিমা কাপুর) এসেছিলেন। এছাড়া ছিলেন কপিল শর্মা ও কিকু সারদার পরিবার। শোতে কপিলের স্ত্রী গিনি চত্রথও ছিলেন।

এই পর্বে একটা সময় গিনি কপিলের মধ্যে বিয়ের পর্বে যে পরিবর্তনগুলো দেখেছেন সেটা নিয়ে কথা বলেন।

তিনি বলেন, আমি সামনে থাকলে ভদ্র থাকে। কিন্তু আমি বাড়ি থেকে বেরোলে জানি না কী ঘটবে।

স্ত্রী এসব বলতেই কপিল তার উদ্দেশ্যে বলেন, আমি বাজে বকার জন্যই টাকা পাই। কিন্তু ওর সামনে ফ্রিতে বাজে বকি কিন্তু ও শুনতে চায় না।

এরপরই অর্চনা গিনিকে জিজ্ঞেস করেন কপিল বাবা হিসেবে কেমন? উত্তরে তিনি বলেন, সেরা বাবা। কিন্তু স্ত্রী যতই প্রশংসা করুন না কেন জবাবে কপিল বলেন, ও কিছুই করে না। করবে কী করে, তখন তো দ্বিতীয় সন্তানের জন্ম দিতে ব্যস্ত ছিল। এটার জবাবে মোটেই চুপ থাকেননি গিনি।

তিনি কপিলকে পাল্টা আক্রমণ করে বলেন, ওই দয়াটা কে করেছিল? আনায়রা তখন মাত্র পাঁচ মাসের যখন আমি আবার মা গর্ভবতী হই।

এদিন রণবীর কাপুর-নীতু কাপুরও তাদের পরিবারের খুদে সদস্য রাহাকে নিয়ে কথা বলেন। জানান, রণবীরও খুব ভালো বাবা।

বাংলাদেশ সময়: ১২:৪৬:৪৭   ৫০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ