মিনিট-দশেকের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » মিনিট-দশেকের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ
সোমবার, ১ এপ্রিল ২০২৪



মিনিট-দশেকের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ

জাকির হাসান ফিফটি করে মাঠ ছাড়ার পর ক্রিজে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক মিনিট কয়েকের বেশি টিকতে পারেননি, বিদায় নেন দিমুথ করুনারত্নেকে ক্যাচ দিয়ে। ২ মিনিট পর বিদায় নেন তাইজুল ইসলামও।

প্রবাথ জয়াসুরিয়ার ওভারে শর্ট মিডউইকেটে করুনারত্নেকে ক্যাচ দেন শান্ত। ১১ বলে তিনি করেন মাত্র ১ রান। প্রথম টেস্টের দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ৫ ও ৬ রান। শান্ত মাঠ ছাড়ার পর মুমিনুল হক ২টি ও তাইজুল ৩টি বল ফেস করেন। পরের বলেই বিদায় নেন তাইজুল। ৬১ বলে ২২ রান করেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ১০৫ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ।

নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন ওপেনার জাকির হাসান। ২৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন তিনি। প্রথম সেশনের শেষ দিকে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। এরপর আউট হন বিশ্ব ফার্নান্দোর দুর্দান্ত এক ইনসুইংয়ে। ৯৭ বলে ফিফটি পূরণ করেন জাকির। ফার্নান্দোজে চার মেরেই ব্যাট উঁচিয়ে ধরেন তিনি।

ফিফটি করার খুব বেশিক্ষণ দৃঢ়তা ধরে রাখতে পারেননি জাকির। আর মাত্র ৭ বল মোকাবিলায় ১ রান করে বিদায় নেন তিনি। অফ স্টাম্প ধেয়ে আসা ফার্নান্দোর সুইং বলটি ঢুকে যায় লেগ স্টাম্পের দিকে। উদ্‌যাপন শুরু হয় লঙ্কা শিবিরে।

বাংলাদেশ সময়: ১২:৫১:৩৫   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ