চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় মেসির মিয়ামির

প্রথম পাতা » খেলাধুলা » চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় মেসির মিয়ামির
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪



চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় মেসির মিয়ামির

চোটের কারণে লম্বা সময় মাঠে ছিলেন না লিওনেল মেসি। সেই চোট কাটিয়ে তিনি ফিরেছেন ইন্টার মায়ামির শুরুর একাদশে।
কিন্তু কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে তারা হারতে হয়েছে বড় ব্যবধানে। বিদায় নিতে হয়েছে আসর থেকে।

কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে আজ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে মায়ামিকে ৩-১ গোলে হারায় মন্তেরেই। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে পা রাখে মেক্সিকোর ক্লাবটি। এর আগে প্রথম লেগে মেসিকে ছাড়া খেলতে নেমে ২-১ গোলে হেরেছিল আমেরিকান সকার ক্লাবটি।

লম্বা সময় মাঠের বাইরে থাকার পর রোববার (৭ এপ্রিল) কলোরাডো র‌্যাপিডসের বিপক্ষে মাঠে ফেরেন মেসি। সেদিন শুরুর একাদশে না থাকলেও বিরতির পর নেমে গোল করেছেন তিনি। সঙ্গে আরেক গোলের রেখেছেন অবদান। তবে ক্লাবের পরের ম্যাচে মন্তেরেইয়ের বিপক্ষে আর পারলেন না। তার ব্যর্থতার দিনে হারতে হলো দলকেও।

বিবিভিএ স্টেডিয়ামে ৩১তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ব্র্যান্ডন ভাসকেস। বিরতির পর ২০ মিনিটের মধ্যে আরও দুটি গোল করে মেসিদের বিদায় নিশ্চিত করে দেয় মন্তেরেই। মায়ামির হতাশাকে বাড়িয়ে ৭৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জর্দি আলবা। ৮৫তম মিনিটে দিয়েগো গোমেস একটি গোল করেন মায়ামির হয়ে। তবে তা কেবল ব্যবধানই কমিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:০৭   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ