সঠিক শিক্ষা একটি জাতিকে সঠিকপথে পরিচালিত করে -ভূমিমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » সঠিক শিক্ষা একটি জাতিকে সঠিকপথে পরিচালিত করে -ভূমিমন্ত্রী
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪



সঠিক শিক্ষা একটি জাতিকে সঠিকপথে পরিচালিত করে -ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। সঠিক শিক্ষা একটি জাতিকে সঠিকপথে পরিচালিত করে। সকল নেশা থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। নেশা একটি পরিবার, দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়।
মন্ত্রী আজ খুলনা ফুলবাড়িগেটস্থ গভঃ ল্যাবরেটরি হাই স্কুল এ্যালামনাই এ্যাসোসিয়েশন আয়োজিত ঈদ পুনর্মিলনী, সাংস্কৃতিক ও সাধারণ সভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিলো, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। সরকারের পাশাপাশি দেশের উন্নয়নে সকলকে কাজ করতে হবে। স্মার্ট সোনার বাংলা গড়ার প্রধান কারিগর হবে বর্তমান প্রজেন্মর শিক্ষার্থীরা। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা দেশের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের অংশ হিসেবে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন- ২০৪১ তথা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের যার যার অবস্থান থেকে
অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন ও গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ। গভঃ ল্যাবরেটরি হাই স্কুল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার একেএম আব্দুল খালেকের সভাপতিত্বে সদস্যরা স্মৃতিচারণ করেন।
পরে মন্ত্রী ফুলতলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঈদ পরবর্তী নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও জামিয়া আওয়ামী লীগ অফিসে ঈদ পরবর্তী নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিকালে তিনি চুকনগর দিবাপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ২১:৪৩:০২   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ