বাঙালিত্বের সঙ্গে ধর্মের কোনো সংঘর্ষ নেই - সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » বাঙালিত্বের সঙ্গে ধর্মের কোনো সংঘর্ষ নেই - সমাজকল্যাণ মন্ত্রী
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪



বাঙালিত্বের সঙ্গে ধর্মের কোনো সংঘর্ষ নেই - সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাঙালিত্বের সঙ্গে ধর্মের কোনো সংঘর্ষ নেই। ইসলাম ধর্মের সঙ্গে আমাদের শাড়ি পরা, টিপ পরার কোনো সংঘর্ষ নেই। এ বিষয়গুলো অনেক আগেই মীমাংসিত হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বাঙালি। আমাদের নিজস্ব সংস্কৃতি ও ইতিহাস রয়েছে। এই বাঙালি সংস্কৃতির ইতিহাসকে মুছে দেওয়ার অপচেষ্টা করে লাভ নেই। বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে ধর্মকে দ্বার করাতে যারা চায় তারাই দেশের শত্রু। ওই পেঁচা, ওই বাঘমামা সবই আমাদের লোকসংস্কৃতির অনুষঙ্গ। সংস্কৃতির পূর্ণজাগরণ ঘটাতে এই মেলা ভূমিকা রাখবে।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে ও সাবেক সভাপতি রহিম বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথির আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

এ সময় চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ সাংবাদিক, সুধীমহল ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩৩:৩৯   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ