লা-লিগা: কর্ষ্টাজিত জয় রিয়াল-বার্সেলোনার

প্রথম পাতা » খেলাধুলা » লা-লিগা: কর্ষ্টাজিত জয় রিয়াল-বার্সেলোনার
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪



লা-লিগা: কর্ষ্টাজিত জয় রিয়াল-বার্সেলোনার

স্প্যানিশ ফুঠবল লিগে কর্ষ্টাজিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
গতরাতে রিয়াল ১-০ গোলে হারিয়েছে মার্য়োকাকে এবং একই ব্যবধানে কাডিজের বিপক্ষে জয় পেয়েছে বার্সা।
মায়োর্কার মাঠে প্রথমার্ধে গোলের দেখা না পেলেও, ৪৮ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে দারুন শটে গোল আদায় করে নেন রিয়ালের মিডফিল্ডার আরলিয়েন টিচুয়ামেনি। ঐ এক গোলেই জয়ের স্বাদ পায় রিয়াল। এই জয়ে ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা জয়ের পথে ভালোভাবে টিকে আছে রিয়াল। সমানসংখ্যক ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে বার্সেলোনা।
কাডিজের বিপক্ষে বার্সেলোরা জয়ের নায়ক হোয়াও ফেলিক্স। ম্যাচের ৩৭তম মিনিটে বাইসাইকেল কিকে গোল করেন ফেলিক্স।
আগামী ১৭ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে কোয়ার্টারফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নামবে বার্সেলোনা। প্রথম লেগে ৩-২ ব্যবধানে এগিয়ে আছে বার্সা। আর ২২ এপ্রিল মৌসুমের শেষ এল ক্লাসিকো ম্যাচে রিয়ালের মুখোমুখি হবে বার্সা। লিগের প্রথম এল ক্লাসিকোতে ঘরের মাঠে রিয়ালের কাছে ২-১ গোলে হেরেছিলো বার্সেলোনা।
এছাড়া দিনের অন্য ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে জিরোনাকে ও রিয়াল বেটিস ২-১ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে পরাজিত করেছে। গোলশূণ্য ড্র হয় রায়ো ভায়েকানো ও গেটাফের ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৫:২১:১৬   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ