রাঙ্গামাটিতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪



রাঙ্গামাটিতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’- এই স্লোগানে শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা কৃষকলীগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
জেলা কৃষকলীগের সভাপতি মো. জাহিদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলগের যুগ্ম সম্পাদক মমতাজুল হক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সদস্য আশীষ দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামসহ জেলা, পৌর ও সদর উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।
যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মোহাম্মদ বাপ্পার সঞ্চালনায় আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নিরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:০৫:২৫   ৩৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ