জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ২৫ তম বিসিএস ফোরামের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ২৫ তম বিসিএস ফোরামের শ্রদ্ধা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪



জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ২৫ তম বিসিএস ফোরামের শ্রদ্ধা

জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ২৫-তম বিসিএস ফোরামের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
আজ শনিবার দুপুরে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সাইবার এন্ড স্পেশাল ক্রাইম) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এরপর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে, তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু, ১৯৭৫-এর ১৫ আগস্টের শহীদ, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
এসময় গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল ইসলাম প্রমুখ-সহ ২৫ তম বিসিএস ফোরামের নবনির্বাচিত কমিটির ১৮ জন সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:০৩:৩৪   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ