টঙ্গীতে ডাইং কারখানায় আগুন

প্রথম পাতা » গাজীপুর » টঙ্গীতে ডাইং কারখানায় আগুন
সোমবার, ২২ এপ্রিল ২০২৪



টঙ্গীতে ডাইং কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীতে ডাইং কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে টঙ্গীর পাগাড় এলাকার হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডের গুদামে আগুন লাগে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে হঠাৎ কারখানার গুদামে আগুন দেখতে পান কারখানায় কর্মরত শ্রমিকরা। পরে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। আগুন বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, কারখানাটির গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬:০০:৪৩   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ