এশিয়া-প্যাসিফিক বধির দাবা আন্তর্জাতিক প্রতিযোগিতার উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » খেলাধুলা » এশিয়া-প্যাসিফিক বধির দাবা আন্তর্জাতিক প্রতিযোগিতার উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪



এশিয়া-প্যাসিফিক বধির দাবা আন্তর্জাতিক প্রতিযোগিতার উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী

আজ থেকে রাজধানীর বিজয়নগরে হোটেল-৭১ এ শুরু হয়েছে প্রথম এশিয়া-প্যাসিফিক একক বধির দাবা প্রতিযোগিতা ২০২৪। বাংলাদেশ বধির দাবা ফেডারেশন কর্তৃক ২৪ হতে ২৯ এপ্রিল পর্যন্ত ছয় দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ভারত, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, কিরগিজস্তান, কাজাখস্তান ও স্বাগতিক বাংলাদেশের মোট ৩৯ জন বধির দাবারু অংশগ্রহণ করছেন।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মুহিববুর রহমান। আয়োজক কমিটির চেয়ারম্যান মোঃ খায়রুল বশারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরচুন গ্রুপের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ফ্রান্সের অধিবাসী ক্রীড়া সংগঠক খবির উদ্দিন ও ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমাজে পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের কল্যাণ ও সুরক্ষায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, সরকারের প্রতিবন্ধী ভাতা তাদের পারিবারিক ও সামাজিক অবস্থান সুদৃঢ় করেছে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের সুস্থ ক্রীড়া চর্চার জন্য দেশে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজ চলছে। তিনি প্রতিবন্ধীদের সমাজের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে ক্রীড়া সংগঠকদের প্রতি আহ্বান জানান।

পরে প্রতিমন্ত্রী প্রতীকী দাবা খেলে এ আন্তর্জাতিক টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১:৪১:২১   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বেলিংহ্যাম ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হতে পারেন, বিশ্বাস লিনেকারের
বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
৩-১ গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল আর্জেন্টিনা
মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন
মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ