এভারটনে শেষ রেডসদের লিগ শিরোপার আশা

প্রথম পাতা » খেলাধুলা » এভারটনে শেষ রেডসদের লিগ শিরোপার আশা
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪



এভারটনে শেষ রেডসদের লিগ শিরোপার আশা

প্রিমিয়ার লিগ শিরোপার পথে সবচেয়ে ফেবারিট ছিল লিভারপুল। সফলভাবে ৩১ রাউন্ড পার করে শিরোপার দাবিদার ছিল তার। ঠিকঠাক শেষ সাত রাউন্ড পার করার অপেক্ষা ছিল কেবল। কিন্তু শেষে এসেই ক্লপ-সালাহরা ফ্লপ। শেষ পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছে তারা। যে কারণে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে। এবার লিগের লড়াই থেকেও ছিটকে গেল অল রেডসরা।

বুধবার রাতে ডার্বি ম্যাচে ছন্নছাড়া এভারটনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে লিভারপুল। এক সময়ে বড় দল এভারটন চলতি মৌসুমে টেবিলে ১৬ নম্বরে উঠেছে। আর লিভারপুল ছিটকে গেছে লিগ শিরোপার লড়াই থেকে। তাদের এই হারের দায় অবশ্য সালাহ-নুনিয়েজদের কাঁধে বর্তাবে। একের পর এক সুযোগ হারিয়েছেন তারা।

এর আগে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে হেরে লিগ শিরোপার লড়াইয়ে প্রথম ধাক্কা খায় লিভারপুল। ওই ম্যাচেও একটার পর একটা আক্রমণ করে গোল পায়নি জার্গেন ক্লপের দল। জালে বল পাঠাতে না পারায় যে দায় সালাহ-নুনিয়েজদের ওপরই পড়েছিল।

এদিন ম্যাচের ২৭ মিনিটে এভারটন প্রথম লিড নেয়। গোল করেন জেরার্ড ব্রান্টহোয়াইট। দ্বিতীয় গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার কালভার্ট লেইন। লিভারপুল ২৩টি আক্রমণ তুলেও গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিতে পারেনি।

এই হারে ৩৪ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৪। সমান ম্যাচে আর্সেনাল ৭৭ পয়েন্ট তুলেছে। ম্যানসিটির ৩২ ম্যাচে আছে ৭৩ পয়েন্ট। সিটিজেনরা হাতে থাকা ওই দুই ম্যাচে জিতলে ৭৯ পয়েন্ট হবে তাদের। যার অর্থ লিভারপুলের চেয়ে ৫ পয়েন্টের লিড থাকবে তাদের। লিগের শেষ দিকের রাউন্ডে এসে যে ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা একেবারেই কম।

বাংলাদেশ সময়: ১১:৪৯:১৬   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা আমিনুলের
বার্সেলোনার হয়ে শততম ম্যাচ জয়ে রাঙাতে চান কোচ হ্যান্সি ফ্লিক
পিএসজি তারকাকে পেতে রিয়াল-সিটি-লিভারপুলের ত্রিমুখী লড়াই
দলকে জিতিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন নেইমার
ভারতের জয়ে সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার
ঐতিহাসিক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে গিয়েও তুর্কি ক্লাবের কাছে হারল জুভেন্টাস
রোমাঞ্চকর ম্যাচে ড্র করেও শেষ ষোলোতে পিএসজি
প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোর টিকিট পেল যে ৮ দল
প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা আটালান্টা ৪ গোল দিয়ে শেষ ষোলোয়
নিউজিল্যান্ডের কাছে হেরে সবার আগে বিদায় শ্রীলঙ্কার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ