নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে জিহাদি বিরোধী ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে জিহাদি বিরোধী ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪



নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে জিহাদি বিরোধী ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে শনিবার স্থলমাইন বিস্ফোরণে ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে। ক্যামেরুন সীমান্তবর্তী একটি মহাসড়কে তাদের গাড়ি এ স্থলমাইন বিস্ফোরণের শিকার হয়। তারা জিহাদিদের দমনে নাইজেরিয়ার সামরিক বাহিনীর পাশাপাশি কাজ করে থাকে। সামরিক বাহিনীর দুটি সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
নাইজেরিয়ার জিহাদিরা সম্প্রতি সামরিক এবং বেসামরিক গাড়ি লক্ষ্য করে বিভিন্ন মহাসড়কে স্থলমাইন পেতে রাখার কাজ জোরদার করেছে। দেশটিতে ১৫ বছরেরও বেশি সময় ধরে ইসলামি বিদ্রোহ চলাকালে এক সময়ের তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বিতাড়িত হওয়ার পর তারা এখন এ পথ বেছে নিয়েছে।
সূত্র জানায়, মিলিশিয়া যোদ্ধারা বোর্নো রাজ্যের গাম্বুরু শহর থেকে আঞ্চলিক রাজধানী মাইদুগুরিতে যেতে একটি বেসামরিক গাড়িবহরকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় তাদের গাড়ি জিহাদির পেতে রাখা স্থলমাইন বিস্ফোরণের শিকার হয়। গ্রিনিচ মান সময় ১২৩০টার দিকে দামো গ্রামে এ ঘটনা ঘটে।
গাম্বুরুতে জিহাদি বিরোধী মিলিশিয়া নেতা শেহু মাদা বলেন, ‘আমাদের ১৩ জন কমরেডকে বহনকরা গাড়িটি স্থলমাইন বিস্ফোরণের শিকার হলে তাদের ১১ জন নিহত ও দুইজন আহত হয়। পরে আহত দুজন সেখান থেকে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:২৪   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংরক্ষণে ‘প্রস্তুত’ কাজাখস্তান: আইএইএ প্রধান
লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত
গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ