সাতক্ষীরায় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪



সাতক্ষীরায় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন

সাতক্ষীরা: তীব্র তাবদাহে সাতক্ষীরা শহরের কাছারিপাড়ায় সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে অরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম এম মজনুর ব্যক্তিগত উদ্যোগে ভ্যানচালক, ইজিবাইক চালক, শ্রমজীবি মানুষ, পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের মাঝে সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান।

তিনি বলেন, প্রচন্ড তাপদাহে জনজীবনসহ প্রাণিকুল নাকাল হয়ে পড়েছে। আর এ তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। অরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম এম মজনুর উদ্যোগে ভ্যানচালক, ইজিবাইক চালক, শ্রমজীবি মানুষ, পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের মাঝে সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানাই। এ সময় তিনি সমাজের বৃত্তবানদের এভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যক্ষ ওবায়দুল্লাহ গযনফর, দলিল লেখক শেখ আজাদ হোসেন, জাহাঙ্গীর আলম মুন্না, সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান বদু, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আব্দুল মাতিন, কামরুল হাসান, জিএম সাইফুল ইসলাম বাপ্পি, সাংবাদিক হাফিজুর রহমান, এম বেলাল হোসাইন, মাসুদ আলী, আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, ঠিকাদার ও দলিল লেখক এম এম মজনু (খোকা) জানান, তীব্র তাবদাহের কারণে মানুষের কষ্টের কথা চিন্তা করে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেছি। যতদিন এই গরমের তীব্রতা থাকবে, ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৩৮   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
যশোর শিশু হাসপাতাল বৃহৎ পরিসরে চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের
কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খুলনা রেঞ্জের ডিআইজি
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ