গাজী টায়ার্সকে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে রইলো রূপগঞ্জ টাইগার্স

প্রথম পাতা » খেলাধুলা » গাজী টায়ার্সকে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে রইলো রূপগঞ্জ টাইগার্স
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪



গাজী টায়ার্সকে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে রইলো রূপগঞ্জ টাইগার্স

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে রেলিগেশন পর্বের শেষ ম্যাচে আজ রূপগঞ্জ টাইগার্স ৭ উইকেটে হারিয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে। এই জয়ে প্রিমিয়ার লিগে টিকে গেল রূপগঞ্জ টাইগার্স। রেলিগেশন লিগে ২ ম্যাচের দু’টিতেই জিতলো রূপগঞ্জ টাইগার্স। সব মিলিয়ে ১৩ ম্যাচের মধ্যে ৪টি জয় পেয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকলো তারা।
প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগে নেমে গেল গাজী টায়ার্স ও সিটি ক্লাব। সব মিলিয়ে ১৩ ম্যাচে গাজী টায়ার্স ৩টি ও সিটি ক্লাব ২টি জয়ের স্বাদ পেয়েছে।
আজ বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গাজী টায়ার্স। অধিনায়ক গাজী তাহজিবুলের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২০৬ রান করে তারা। ৪৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অনবদ্য ৫২ রান করেন তাহজিবুল। রূপগঞ্জ টাইগার্সের পাঁচ বোলার ১টি করে উইকেট নেন।
জবাবে রূপগঞ্জ টাইগার্সকে ১৫১ বলে ১৫৫ রানের সূচনা এনে দেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও জসিম। ১ রানের ব্যবধানে দুই ওপেনার ফিরলেও, মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ৩৪ দশমিক ১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে রূপগঞ্জ টাইগার্স।
মাহফিজুল ৭টি চার ও ২টি ছক্কায় ৭৪ এবং ৯টি চার ও ২টি ছক্কায় ৭৫ বলে ৭৭ রান করেন জসিমউদ্দিন।
মিডল অর্ডারে সালমান হোসেন ২৩ ও আব্দুল্লাহ আল মামুন ২০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:০৩   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
গোল পাননি রোনালদো, মৌসুমের প্রথম হার আল-নাসরের
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ