বরেণ্য ব্যক্তিদের জন্মভিটা সংস্কার করে পর্যটকদের জন্য আকর্ষনীয় করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » বরেণ্য ব্যক্তিদের জন্মভিটা সংস্কার করে পর্যটকদের জন্য আকর্ষনীয় করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪



বরেণ্য ব্যক্তিদের জন্মভিটা সংস্কার করে পর্যটকদের জন্য আকর্ষনীয় করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেছেন, এসএম সুলতানের বাড়িসহ বরেণ্য ব্যক্তিদের জন্মভিটা সংস্কারের মধ্য দিয়ে সংরক্ষণ করে পর্যটকদের জন্য আকর্ষনীয় করা হবে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় ঐতিহ্য ঠিক রেখে শিগগিরই সুলতান মঞ্চ সংস্কারের উদ্যোগ নেয়া হবে।
আজ সোমবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্ত্বরে অনুষ্ঠিত ১৫দিন ব্যাপী সুলতান মেলার সমাপনী ও সুলতান পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, নড়াইল, সাহিত্য ও শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ। বাংলার ঐতিহ্যকে চিত্রশিল্পের মাধ্যমে সারা বিশ্বে তুলে ধরেছেন বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান। তাঁর অংকিত চিত্রে গ্রাম বাংলার মানুষের জীবনচিত্র ফুটে উঠেছে।
পরে, অনুষ্ঠানে চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভীর হাতে ‘সুলতান পদক’ তুলে দেন প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।
আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী চিত্র প্রদর্শন গ্যালারী, শহরের মাছিমদিয়াস্থ চিত্রশিল্পী সুলতানের বাসভবন, সরকারি ভিক্টোরিয়া কলেজের পুরাতন ভবন পরির্দশন করেন।
জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা। বিশেষ অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান শাহাবুদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০২:১২   ৪০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত : রাশেদ খান
আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শার্শায় ১৮ স্বর্ণবারসহ আটক ১
এনসিপি চোরদের আশ্রয়ে, জামায়াত অপরাধীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে - রাশেদ খান
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে মহানবমী উদযাপন
ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী
লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ