শ্রমিকদের আত্মদানের নামই মহান মে দিবস

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রমিকদের আত্মদানের নামই মহান মে দিবস
বুধবার, ১ মে ২০২৪



শ্রমিকদের আত্মদানের নামই মহান মে দিবস

জামালপুর প্রতিনিধি : “শ্রমিক-মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদকে সামনে রেখে জামালপুরে সরিষাবাড়ীতে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে মহান মে দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১লা মে) সকালে উপজেলা প্রশাসন, জাতীয় শ্রমিক লীগ ও শ্রম কল্যাণ কেন্দ্র অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজ এর অধ্যক্ষ ড. হারুণ অর রশিদ।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ লতিফ ও শ্রমিক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন সহ ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু প্রমুখ।

এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রমজীবী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ মহান মে দিবস। আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘটের ডাক দেয়। পরে এ দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে আসে।

কিন্তু অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক আন্দোলন বিক্ষোভ। পুলিশের গুলিতে সেদিন জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। পরে সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার। যে অধিকারের অবিস্মরণীয় দিনটি আজকের এই মহান মে দিবস বলে স্মৃতিচারণ করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৯:৩২:৩৫   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনের সাক্ষাৎ
বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন আবুল কালাম
টিকাদান কর্মসূচির বিকল্প নেই: এমপি মান্নান
ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা
৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ
দেওয়ানগঞ্জে আবাসিক এলাকায় দেহব্যবসার আসর, মূলহোতা বেলালসহ ৫ জন আটক
নিলোফার চৌধুরী মনিকে মনোনয়ন, জামালপুরে আনন্দ উৎসব
নারায়ণগঞ্জের সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ