প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের

প্রথম পাতা » খেলাধুলা » প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের
রবিবার, ৫ মে ২০২৪



প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের

বাংলাদেশের নারী ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন। দলটি আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০২৪ এ অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অংশ নিবে।
প্রতিনিধি দলে রয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান এমপি, প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ্রে জন অ্যালার্ডিস, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন নিগার সুলতানা এবং ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন হারমনপ্রীত কৌর।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিধি দলের সঙ্গে ফটো সেশনে অংশ নেন।
আগামী ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০২৪।
টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতসহ ১০টি দেশ অংশ নেবে।
বাংলাদেশ দ্বিতীয় বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করছে। এর আগে ২০১৪ সালে এই টুর্নামেন্টের আয়োজক ছিল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬:৫১:২১   ৪২০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল
ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয়
এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ