ইন্দোনেশিয়ার বন্যায় প্রাণহানি বেড়ে ৫৭ জনে উন্নীত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ার বন্যায় প্রাণহানি বেড়ে ৫৭ জনে উন্নীত
মঙ্গলবার, ১৪ মে ২০২৪



ইন্দোনেশিয়ার বন্যায় প্রাণহানি বেড়ে ৫৭ জনে উন্নীত

ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও লাভা প্রবাহে প্রাণহানি ৫০ থেকে বেড়ে এখন ৫৭ জনে দাঁড়িয়েছে। নিঁখোজ রয়েছে আরও ২২ জন। দেশটির দুর্যোগ সংস্থার উদ্ধৃতি দিয়ে প্রাদেশিক কর্মকর্তারা এ কথা জানান। শনিবার সন্ধ্যায় অবিরাম ভারী বৃষ্টির পানির তোড়ে ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির লাভার শিলাখন্ড গড়িয়ে পড়লে, সুমাত্রা দ্বীপের দুটি জেলার রাস্তা, বাড়িঘর ও মসজিদ প্লাবনে সয়লাব হয়ে যায়। খবর এএফপি’র।
শ্রমিকরা বন্যার পরে ক্ষতিগ্রস্ত ভবনগুলি পরিষ্কার করেছে। উদ্ধারকারীরা অনুসন্ধানে সহায়তা করার জন্য একটি থার্মাল ড্রোন মোতায়েন করেছে। নদী ও ধ্বংসস্তুপের মধ্যে থেকে তারা জীবিতদের খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ৩ সহ¯্রাধিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। উদ্ধারকারীরা জানান, কয়েক ডজন বাড়িঘর ভেসে গেছে এবং মৃতদের অনেককে কাছাকাছি নদীতে বা তার আশেপাশে পাওয়া গেছে। বন্যা ও ঠান্ডা লাভা প্রবাহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার কিছু রাস্তায় প্রবেশ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিমান ও স্থল পথ ব্যবহার করে সাহায্য বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:১৬:৪৭   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ