তিন বছর পর জুভেন্টাসের শিরোপা জয়

প্রথম পাতা » খেলাধুলা » তিন বছর পর জুভেন্টাসের শিরোপা জয়
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪



তিন বছর পর জুভেন্টাসের শিরোপা জয়

ইতালিয়ান ফুটবলে সবচেয়ে সফল ক্লাব জুভেন্টাস। সবচেয়ে বেশিবার লিগ, ইতালিয়ান কাপ তাদের দখলে। তবে ২০২১-এ ক্রিশ্চিয়ানো রোনালদো দল ছাড়ার পর তারা আর কোনো শিরোপা জিততে পারছিল না। অবশেষে তিন বছরের সেই অপেক্ষা ফুরিয়েছে তাদের গত রাতে ইতালিয়ান কাপ জিতে।
রোমে আতালান্তাকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম বারের মতো ঘরোয়া কাপ জিতল তুরিনের ক্লাবটি।

রোনালদো থাকতে এর আগে ২০২১ সালেই সর্বশেষ এই কাপ জিতেছিল তারা। গতকাল রাতে আতালান্তার বিপক্ষে জয়ের নায়ক সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ। চতুর্থ মিনিটে তাঁর করা একমাত্র গোলটির পর দারুণ রক্ষণে আতালান্তাকে আটকে রেখে শিরোপা উৎসব করেছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল।
তিন বছরের শিরোপা খরায় অনেকেই আলেগ্রির শেষ দেখছিলেন এই মৌসুমে। গত রাতে কাপ জেতার পর ইতালিয়ান কোচ সেটি নিয়েও কথা বলেছেন, ‘আমি হয়তো থাকছি না সামনের মৌসুমে, যেহেতু মিডিয়ায় আমাকে এর মধ্যেই বরখাস্ত করা হয়েছে। তবে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করাসহ একটি ট্রফিও উপহার দিয়েছি আমরা। আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না।

ইতালি থেকে চ্যাম্পিয়নস লিগ স্পট নিশ্চিত করার লড়াইয়ে এখনো আছে আতালান্তা। ইউরোপা লিগ জিতেও সেটি হতে পারে। দলটি শীর্ষ ফুটবলে সর্বশেষ ট্রফি জিতেছে এই ইতালিয়ান কাপই, ১৯৬৩। চার দশকের অপেক্ষা ফুরানোর খুব কাছে এসেও আবার তাদের হতাশ হয়েছে জুভেন্টাসের কাছে। এএফপি

বাংলাদেশ সময়: ১৫:৩০:৪১   ৩৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ