সোনারগাঁয়ে চোরাই মোবাইলসহ সাতজন গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে চোরাই মোবাইলসহ সাতজন গ্রেফতার
শনিবার, ১৮ মে ২০২৪



সোনারগাঁয়ে চোরাই মোবাইলসহ সাতজন গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে ৫৭টি চোরাই মোবাইলসহ সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১৮ মে) সন্ধায় র‍্যাব-১১-এর মিডিয়া অফিসার সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন মুন্না গাজী (২৪), মো. দুলাল হোসেন (২৮), মো. আলাউদ্দিন বেপারী (৩৬), মো. আনোয়ার হোসেন (২৮), মো. শরীফ (৩২), মো. জুয়েল (৩০) ও মো. সোহাগ আলী (২১)।

র‍্যাব-১১ জানায়, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের কাচঁপুর এলাকার বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন কোম্পানির পুরাতন ৫৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার ও চোরাই মোবাইল বিক্রয়ের নগদ-৪৩ হাজার ৪৬০ টাকাসহ চোরাই মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন ও ক্রয়-বিক্রয়কারী চক্রের সাতজন সক্রিয় সদস্যদেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায় যে তারা পেশাদার চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী। তারা বিভিন্ন মোবাইল ছিনতাইকারীদের কাছ থেকে অল্প দামে চোরাই মোবাইল ক্রয় করে আইএমইআই পরিবর্তনের মাধ্যমে দীর্ঘদিন ধরে সোনারগাঁও কাঁচপুর ও আশপাশের এলাকায় গোপনে অবৈধভাবে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করে আসছে। অবৈধভাবে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী চক্রের বিরুদ্ধে র‍্যাব-১১-এর অভিযান অব্যহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১:৫৫:৩৯   ৪৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ
উৎপাদনকে বাজারব্যবস্থার সাথে কার্যকরভাবে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে - স্বাস্থ্যমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
জামালপুরে গ্রেফতারের পর থানা হাজতে আসামির মৃত্যু
স্বদেশ ইসলামী একক বীমা ডিভিশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুর রহমান সানা
অবসর উপলক্ষে অরুণ কুমার দাসকে ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সংবর্ধনা
সদরপুরে শিক্ষার্থীদের সততা ও দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ