টেকনাফের অপহরণচক্রের হোতা মোর্শেদ অস্ত্রসহ গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফের অপহরণচক্রের হোতা মোর্শেদ অস্ত্রসহ গ্রেফতার
সোমবার, ২০ মে ২০২৪



টেকনাফের অপহরণচক্রের হোতা মোর্শেদ অস্ত্রসহ গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণকারী চক্রের বাহিনী প্রধান মোর্শেদ আলমকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুটি দেশীয় তৈরি অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

সোমবার (২০ মে) ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী পাহাড়ি এলাকার আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মোর্শেদ আলম টেকনাফের বাহারছড়া এলাকার মৃত নুরুল কবিরের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও অপহরণসহ ৮টি মামলা রয়েছে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দস্তগীর হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২১ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টেকনাফের হ্নীলা, হোয়াইক্যং ইউনিয়ন থেকে ১৫ জনকে অপহরণ করা হয়। পুলিশ অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধারের ঘটনায় সরাসরি জড়িত ২ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছিল। এর পরপরই তথ্য পাওয়া যায় টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণকারী চক্রের ১৫ জনের একটি বাহিনী রয়েছে। আর সেই বাহিনীর প্রধান মোর্শেদ। এরপর থেকে মোর্শেদকে গ্রেফতারে তৎপরতা শুরু করে পুলিশ। অবশেষে সোমবার ভোরে পুলিশ মোর্শেদকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘বাহারছড়া এলাকার সন্ত্রাসী মোর্শেদ। কিছু সংখ্যক রোহিঙ্গাদের নিয়ে তার একটি বাহিনী রয়েছে। যারা পাহাড়ের গহীনে নানা স্থানে আস্তানা তৈরি করে অপহরণসহ নানা অপরাধ করে আসছিল। মোর্শেদকে সংশ্লিষ্ট মামলায় রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করা হবে।’

ওসি আরও বলেন, ‘মোর্শেদকে গ্রেফতারের মধ্য দিয়ে পাহাড় কেন্দ্রিক অপহরণ শূন্যের কোঠায় চলছে আসবে।’

পুলিশের দেয়া তথ্য বলছে, গত ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২ মে পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১২৪ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৬ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। ভুক্তভোগীদের পরিবারের তথ্য বলছে, অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫৩ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৯:০৩   ৩১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ