চাঁদের দুর্গম অংশ জয় করলো চীনা চন্দ্রযান

প্রথম পাতা » আন্তর্জাতিক » চাঁদের দুর্গম অংশ জয় করলো চীনা চন্দ্রযান
রবিবার, ২ জুন ২০২৪



চাঁদের দুর্গম অংশ জয় করলো চীনা চন্দ্রযান

প্রাচীনকাল থেকেই মানুষের চাঁদ জয় করার অদম্য ইচ্ছা। পৃথিবীতে প্রথম চাঁদে পা রাখেন নিল আর্মস্ট্রং। এরপর থেকে একের পর এক চন্দ্রযান আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে প্রতিনিয়ত চন্দ্রাভিযান চালিয়ে যাচ্ছে। এবার চীনের মনুষ্যবিহীন চন্দ্রযান চ্যাংই-৬ জয় করেছে চাঁদের দূরবর্তী ও দুর্গম অঞ্চল।

রোববার (২ জুন) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, স্থানীয় সময় রোববার সকাল ৬টা ২৩ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর একটি দুর্গম জায়গায় অবতরণ করেছে চীনের মনুষ্যবিহীন চন্দ্রযান চ্যাংই-৬। চাঁদের এ গোলার্ধটি চিরকাল পৃথিবীর বিপরীতমুখী হয়ে থাকে। এ অংশটি ঘন অন্ধকার এবং গর্তযুক্ত।

চাঁদের এ দুর্গম অংশে রোবোটিক চন্দ্রযানের অভিযানকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে। বিশ্বে প্রথমবারের মতো চীন এখান থেকে শিলা এবং মাটির নমুনা সংগ্রহ করেছে।

রয়টার্স জানায়, চলতি বছরের ৩ মে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে পাথর ও মাটির কিছু নমুনা পৃথিবীতে নিয়ে আসার জন্য চীন মনুষ্যবিহীন চন্দ্রযান উৎক্ষেপণ করে।

বিজ্ঞানীদের মতে, চাঁদের ওই অংশে অবতরণ করা খুব ঝুঁকিপূর্ণ; কারণ সেখানে মহাকাশযানের সাথে সহজ যোগাযোগ করা যায় না। তাদের ধারণা, চাঁদের এ অংশের মাটি পরীক্ষা করলে হয়তো বোঝা যাবে পৃথিবীর একমাত্র উপগ্রহটি কীভাবে তৈরি হয়েছিল।

চাঁদ থেকে নমুনা সংগ্রহে এটি চীনের দ্বিতীয় মিশন।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৪৬   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ