রাঙ্গামাটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বুধবার, ৫ জুন ২০২৪



রাঙ্গামাটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে রাঙ্গামাটিতের, র‌্যালী বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
করবো ভূমি পুনরুদ্ধার,রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
সভার শুরুতে পরিবেশ নিয়ে জন সচেতন তামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস এম মান্না।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো: জাহিদুল ইসলাম, সাংবাদিক সুনীল কান্তি দে, নন্দন দেবনাথ, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা প্রমুখ।
আলোচনা সভার আগে শহরের হ্যাপিড় মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয় । পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩২:০৯   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি
রাঙামাটিতে মনসা পূজা পালিত
শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী
চট্টগ্রামে গ্যাসের জন্য অটোরিকশার চালকদের সড়ক অবরোধ
সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮

News 2 Narayanganj News Archive

আর্কাইভ