ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন মিজানুর রহমান

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন মিজানুর রহমান
বুধবার, ৫ জুন ২০২৪



ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন মিজানুর রহমান

জেলার ছাগলনাইয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মজুমদার।
আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১টি পৌরসভা ও ৫ ইউনিয়নের ৫৪টি কেন্দ্রে ভোট ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকে মিজানুর পেয়েছেন ৫৪ হাজার ৯২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এএসএম সহিদ উল্লাহ মজুমদার দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৪৯ ভোট।
বুধবার রাতে ভোট গণনা শেষে বেসরকারীভাবে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অভিষেক দাস।
নির্বাচিত হয়ে মিজানুর রহমান মজুমদার বলেন, উন্নয়নের জয় হয়েছে। বিগত ১৫ বছর যাবত আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছেন মানুষের সে ধারাবাহিকতা বজায় রাখতে আমাকে ভোট দিয়ে জয় করেছে। আমি উন্নয়নের ধারা বজায় রেখে উপজেলার মানুষের জন্য কাজ করতে চাই।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৫৩   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন -কৃষি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ