রাঙ্গামাটিতে সড়কে ৭ ঘণ্টা আটকা তিন শতাধিক পর্যটক

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে সড়কে ৭ ঘণ্টা আটকা তিন শতাধিক পর্যটক
শনিবার, ৮ জুন ২০২৪



রাঙ্গামাটিতে সড়কে ৭ ঘণ্টা আটকা তিন শতাধিক পর্যটক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দাবিতে ডাকা অবরোধের কারণে সাজেকে তিন শতাধিক পর্যটক সাত ঘণ্টা আটকে পড়েন। তবে নির্বাচন স্থগিত হওয়ায় অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।

শনিবার (৮ জুন) পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা অবরোধের কারণে সাজেক থেকে কোনো গাড়ি ছেড়ে আসতে পারেনি।

সকালে অবরোধের সমর্থনে খাগড়াছড়ি-সাজেক, বাঘাইহাট-সাজেক সড়কের বিভিন্ন অংশে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ পালন করে ইউপিডিএফ। অবরোধের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেববর্মন জানান, অবরোধরে ফলে সাজেকে প্রায় তিন শাতাধিক পর্যটক আটকে ছিল। তবে অবরোধ প্রত্যাহার হয়ে যাওয়ায় পর্যটকরা নিজ গন্তব্যে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলা পরিষদের ভোট ২৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে সেসময় নির্বাচন স্থগিত করা হয়। এরপর ৯ জুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এবারও নির্বাচনের আগেরদিন শনিবার (৮ জুন) বৈরি আবহাওয়া ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন স্থগিত করেছে ইসি।

সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকের পর নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সড়ক ও নৌপথ অবরোধের কারণে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে পরে কখন এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তা এ সময় জানানো হয়নি।

বাঘাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন দুজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী লড়ছেন। চেয়ারম্যান পদে লড়ছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা) সমর্থিত বর্তমান চেয়ারম্যান সুদর্শন চাকমা ঘোড়া প্রতীক নিয়ে অপরপ্রার্থী আওয়ামী লীগ নেতা ইতিময় চাকমা অলিভ আনারস প্রতীক নিয়ে ভোটযুদ্ধে লড়ছেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:২৫   ৪৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ