ডি মারিয়ার গোলে জয় পেল আর্জেন্টিনা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ডি মারিয়ার গোলে জয় পেল আর্জেন্টিনা
সোমবার, ১০ জুন ২০২৪



ডি মারিয়ার গোলে জয় পেল আর্জেন্টিনা

কোপা আমেরিকার আগে প্রস্তুতির অংশ হিসেবে দুইটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। সোমবার (১০ জুন) ভোরে প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা।

মেসিকে ছাড়াই এই ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। দলকে নেতৃত্ব দিয়েছেন ডি মারিয়া। যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলেছে আলবিসেলেস্তারা। ম্যাচের প্রথম হাফেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ৪০তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এই ম্যাচে অধিনায়কের দায়িত্বে থাকা ডি মারিয়া।

দ্বিতীয় হাফেও গোলের জন্য চেষ্টা করেন মার্টিনেজ-আলভারেজরা, তবে গোলের মেলেনি। ম্যাচের ৫৬ মিনিটে মারিয়াকে উঠিয়ে নামানো হয় মেসিকে। ম্যাচের আগেই আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি বলেছিলেন যে, মেসি ফিট আছেন এবং ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ খেলবেন। তবে মেসি পুরো ম্যাচ যে খেলবেন না, সেটাও বলেছিলেন তিনি।

পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল ছিল আর্জেন্টিনার দখলে। প্রতিপক্ষের গোল বারে ৯টি শট নিয়েছে তারা।

আগামী ১৫ জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গুয়েতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপরই শুরু হবে কোপার মহারণ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উদ্বোধনী দিনেই মাঠে নামবে কানাডার বিপক্ষে ।

বাংলাদেশ সময়: ১২:৩৮:০৬   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ