ভারত-পাকিস্তান ম্যাচে তারা’র মেলা

প্রথম পাতা » খেলাধুলা » ভারত-পাকিস্তান ম্যাচে তারা’র মেলা
সোমবার, ১০ জুন ২০২৪



ভারত-পাকিস্তান ম্যাচে তারা’র মেলা

ভারত-পাকিস্তানের টানটান উত্তেজনার ম্যাচ দর্শকরা তো উপভোগ করেছেনই, গ্যালারিতেও নজর রাখার যথেষ্ট কারণ ছিল। বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে বসেছিল তারকাদের মেলা। ভারত-পাকিস্তানের তো বটেই, ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন সাবেক ক্রিকেটারও উপস্থিত ছিলেন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে।

শচীন টেন্ডুলকার, শহীদ আফ্রিদি, যুবরাজ সিংদের মতো তারারা মাতিয়ে রাখেন দর্শকদের। তবে এ ম্যাচে ভিন্ন আবহ তৈরি করে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলের উপস্থিতি। টসের আগে মাঠে আসেন গেইল। রোহিত শর্মা, বিরাট কোহলিরা গেইলকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন।

সাদা প্যান্ট ও একই রঙের ব্লেজারে চিরচেনা রূপে মাঠে হাজির হন গেইল। এ সময় তার জার্সিতে অটোগ্রাফ দেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা।

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই বাধ সাধে বেরসিক বৃষ্টি। বৃষ্টির কারণে টস হতে দেরি হওয়ার সময়টা দারুণভাবে উপভোগ করেছেন দুদলের সমর্থকরা। ভারত-পাকিস্তান বলে কথা! তারার আলোয় আলোকিত হয়ে ওঠে নিউইয়র্কের নাসাউ কাউন্টি।

দুদেশের রাজনৈতিক বৈরি সম্পর্ক বাধা হয়নি ক্রিকেটারদের বন্ধুত্বে। শহীদ-আফ্রিদি-যুবরাজ সিংদের আন্তরিকতা মন ভরিয়েছে সমর্থকদের। বাড়তি উন্মাদনা যোগ করেন কিংবদন্তি টেন্ডুলকার। সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় পাক ভারত ম্যাচ উপভোগের আমন্ত্রণ জানান তিনি। গ্যালারি থেকে মাঠ মাতিয়ে রাখেন দুদেশের সাবেক ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১২:৪৭:২২   ৩২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ