জামালপুরে কৃষককে কুপিয়ে হত্যা, আটক ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে কৃষককে কুপিয়ে হত্যা, আটক ৩
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪



জামালপুরে কৃষককে কুপিয়ে হত্যা, আটক ৩

জামালপুরের ইসলামপুরে পূর্ব শত্রুতার জেরে আসাদ উল্লাহ ওরফে নিদু কাজী (৪৯) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করে আদালত পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১৭ জুন) বিকালে তারতাপাড়া গ্রামের জায়েদা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিকার নিদু কাজী উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ব্রহ্মত্তোর গ্রামের মৃত আবুল কাসেম কাজীর ছেলে। এ ঘটনায় নিদু কাজীর বড় ভাই জামাল উদ্দিন কাজী বাদী হয়ে থানায় মামলা করেন।

ইসলামপুর থানার ওসি সুমন তালুকদারের নেতৃত্বে র ্যাবের সহায়তায় রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ওই তিন জনকে আটক করে।

আটককৃতরা হলো একই ইউনিয়নের তারতাপাড়া গ্রামের মো. আব্দুল হাকিম মণ্ডলের ছেলে কবির হাসান চায়না (৪৫), তার বড় ভাই জিয়াউল (৪৮) এবং তার ভাতিজা মোখলেস (৩০)।

জানা গেছে, পূর্ব থেকে কৃষক নিদু কাজীর সঙ্গে কবির হাসান চায়নার মধ্যে পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। ঈদের দিন বিকালে তারতাপাড়া গ্রামের জায়েদা মোড় এলাকায় ধারালো দা দিয়ে নিদু কাজীকে কুপিয়ে জখম করে চায়নাসহ তার সাঙ্গপাঙ্গরা। পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নিদু কাজীকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৫৪   ৭০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও ফয়েজউদ্দিনের
কালকিনিতে ৪ মাদ্রাসায় ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র-১জন,মাসে বেতন পৌনে ১৫ লাখ, চলছে সমালোচনার ঝড়
পোর্ট কাস্টম মিলে নতুন ধারা সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
কিরগিজস্তানের ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল ফর্টিস
নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে: কৃষিমন্ত্রী
মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত: রিজভী
জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: মন্ত্রী
চমক নিয়ে ফিরছে সেই বেবি শার্ক বয়
তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা
‘বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার’ গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ