বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
মঙ্গলবার, ২৫ জুন ২০২৪



বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

গতকাল ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারে সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলেই সেমিফাইনালে জায়গা করতে নেয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। নির্দিষ্ট করে বললে আগে ব্যাট করলে ৬২ রান ও পরে ব্যাট করলে ১৩ ওভারের আগেই ম্যাচ জিততে হতো টাইগারদের। তবে আর্নস ভ্যালে স্টেডিয়ামে আফগানিস্তান লক্ষ্যটা আরও সহজ করে দিয়েছিল।

আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ওভারের মধ্যে ম্যাচ জিততে না পারায় এবারের বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ।

সেমিফাইনালে জায়গা করে নিতে বাংলাদেশকে ১২.১ ওভারের মধ্যেই আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য পার করতে হতো। তবে এই সময়ের মধ্যে যদি আফগানিস্তানের সমান স্কোরও করতে পারে তবে পরের চার বলের মধ্যে একটা ৬ মারলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল টাইগারদের। কিন্তু সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় সেমিফাইনালে খেলার আশা পূরণ হলো না টাইগারদের।

তবে বাংলাদেশ বিদায় নিলেও অস্ট্রেলিয়ার ভাগ্যও নির্ভর করছে বাংলাদেশের ফলের ওপরেই। ম্যাচটা বাংলাদেশ জিততে পারলেই সেমিফাইনালে উঠে যাবে অজিরা। আর বিদায় নেবে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপ মাতানো আফগানিস্তান।

বাংলাদেশের হাতে সেমিফাইনাল ভাগ্য নির্ভর করছে তাই অজিরা এই ম্যাচে সমর্থন দিচ্ছে বাংলাদেশকে। সেই সমর্থন জানিয়ে বাংলাদেশের জয় কামনা করে ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে পোস্টও দিয়েছে অজিরা।

বাংলাদেশ সময়: ১২:৩২:১৪   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা
পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল
দুই মিনিটে পিছিয়ে যেয়েও জয় ছিনিয়ে নিল আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ