সংসদে আজ পাস হবে অর্থবিল, কাল বাজেট

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে আজ পাস হবে অর্থবিল, কাল বাজেট
শনিবার, ২৯ জুন ২০২৪



সংসদে আজ পাস হবে অর্থবিল, কাল বাজেট

কালো টাকা সাদা করার সুযোগ রেখেই আগামীকাল রবিবার জাতীয় সংসদে পাস হতে যাচ্ছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। এর আগে আজ শনিবার সংসদে পাসের জন্য অর্থবিল উত্থাপন করবেন অর্থমন্ত্রী। ফলে আজ অর্থবিল এবং আগামীকাল জাতীয় বাজেট পাস হবে। ১ জুলাই থেকে কার্যকর হবে নতুন অর্থবছরের বাজেট।

শনিবার বিকাল ৪টায় জাতীয় সংসদে অধিবেশন বসবে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয় জানিয়েছে, শনিবার নতুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট, বাজেটের মঞ্জুরি দাবি এবং দায়যুক্ত ব্যয় নির্দিষ্টকরণ সম্পর্কে সাধারণ আলোচনা করা হবে।

জানা গেছে, এবারের বাজেটে উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়টি। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হলেও এ প্রস্তাবে কোনো পরিবর্তন আনা হবে না।

এছাড়া বাজেট প্রস্তাবে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স বসানোর কথা বলেছিলেন অর্থমন্ত্রী। এতে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বিভিন্ন আপত্তি থাকলেও তা আমলে নেওয়া হচ্ছে না। সংশোধনী বাজেটে আগের মতোই ৫০ লাখ টাকা লাভের ওপর কর আরোপের সিদ্ধান্ত অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৪৪   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান
পুকুর পাড়ে রাস্তা ধস, সরিষাবাড়ীতে চলাচলে চরম ভোগান্তি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা
নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়েছেন উপদেষ্টা তিতুমীর
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
সালথায় জুলাই শহিদ দিবস পালিত, শহিদদের আত্মত্যাগ স্মরণে আলোচনা সভা
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে সদরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
সদরপুরে মোবাইল কোর্ট: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, শাহজালাল হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ