উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেফতার ২

প্রথম পাতা » চট্টগ্রাম » উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেফতার ২
শুক্রবার, ৫ জুলাই ২০২৪



উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেইন-ব্লক-সি ও সাব-ব্লক-সি/৬ এ এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ওই ক্যাম্পের নুর ছালামের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৬), একই ক্যাম্পের মেইন-ব্লক-ডি, সাব-ব্লক-ডি/২ এর সোনা মিয়ার ছেলে মোহাম্মদ শফিক (৩৩)।

অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। ক্যাম্পটির মেইন-ব্লক-সি, সাব-ব্লক-সি/৬ ও মেইন-ব্লক-ডি, সাব-ব্লক-ডি/২ থেকে দুইজন রোহিঙ্গাকে তাদের শরীরে অভিনব কায়দায় লুকানো অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ৫ রাউন্ড রাইফেলের গুলির খোসা ও ২টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের অস্ত্রসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭:০২:৩২   ২৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
হিন্দু-মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে : পরিবেশমন্ত্রী
রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় বৈচিত্র্য
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ