শরীয়তপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শরীয়তপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪



শরীয়তপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

“অর্ন্তভুক্তিমুলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যে শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুদ মামুনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান উজ্জল, শরীয়তপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া প্রমুখ।
এছাড়াও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা ও ইউনিয়নে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরতদের কাজের মূল্যায়নের ভিত্তিতে আট ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য আটজনকে পুরষ্কৃত করা হয়।
বক্তারা পরিকল্পিত জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করতে সুস্থ ও সবল জাতি গঠনে সবার দায়িত্বশীল অংশগ্রহণের আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিকল্পিত জনসংখ্যাই আগামীদিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার জনশক্তিতে পরিণত করতে হবে। দেশের প্রত্যেকটি মানুষের হাতকে কাজে লাগিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যেতে হবে। তাহলেই আজকের বাংলাদেশ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত আগামীর উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১২:৩৩:৩৪   ৫৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ