স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
শনিবার, ১৩ জুলাই ২০২৪



স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে কবি ও সাহিত্যিকসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়ামে বাংলাদেশ পোয়েটস ক্লাবের ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার কবি শক্তিময় দাস। এছাড়াও নাট্য ব্যক্তিত্ব আব্দুল আজিজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শফিকুর রহমান চৌধুরী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সরকার নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে। তাই সুখী-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
শেখ হাসিনা দেশকে ইতোমধ্যে ডিজিটাল দেশে প্রতিষ্ঠিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা কবি-সাহিত্যিক সবাই পাচ্ছি।

বাংলাদেশ সময়: ২৩:২৯:২৪   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ