জাতীয় পার্টির কেউ আমার খোঁজ রাখে না: এরিক এরশাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় পার্টির কেউ আমার খোঁজ রাখে না: এরিক এরশাদ
শনিবার, ১৩ জুলাই ২০২৪



জাতীয় পার্টির কেউ আমার খোঁজ রাখে না: এরিক এরশাদ

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ বলেছেন, আমার বাবা যেহেতু ৫ বছর ধরে আমাদের মধ্যে নেই। আল্লাহ ওনাকে বেহেস্ত নসীব করুক। রংপুরবাসী যদি আমাকে জাতীয় পার্টিতে দেখতে চায়, তাহলে আমি তাদের ডাকে সাড়া দেব। আমার বাবার মুখ উজ্জ্বল করব।
তবে জাতীয় পার্টির কেউ আমার খোঁজ রাখে না। সেটা অত্যন্ত দুঃখজনক। যেহেতু আমার চাচা জিএম কাদের পলিটিক্স করেন। আপনারা তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন তিনি আমার খোঁজ রাখে কি না।

শনিবার (১৩ জুলাই) বিকেলে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন এরিক এরশাদ।

এরিক বলেন, গাছে ফল ধরলে, ইলিশ মাছ রান্না হলে বাবার কথা মনে পড়ে। কারণ তিনি ইলিশ মাছের মাথা খেতে পছন্দ করতেন। আমি নতুন জামা পড়লে বাবার কথা মনে পড়ে।
আমি আমার বাবাকে আপনাদের কাছে হস্তান্তর করে গেলাম। আমার বাবাকে স্মরণ করবেন বাবার কবর দেখে রাখবেন।

হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা বলেন, জাতীয় পার্টিতে যারা আছেন তাদের আমি ডিস্টার্ব করতে চাই না। তারা মনে করে আমি পলিটিক্যাল না, পরিবারেরও কেউ না। রংপুরের মানুষ মনে করলে আমি আমার লাইফ স্যাকরিফাইজ করতে পারি, আমার সন্তানও তাই করবে।
রাজনীতি তো অবশ্যই করব, তা সময়ের অপেক্ষা মাত্র।

বিদিশা আক্ষেপ করে বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের কোটি কোটি অনুসারী রয়েছে। লাখ লাখ মানুষ দল করে। যদিও এখন কমে গেছে। মেইন স্ট্রিমের নেতা রুহুল আমিন হাওলাদার ছাড়া আমার ছেলের কেউ খোঁজ রাখেনি। অথচ এরিক জন্মের পর থেকে পলিটিক্যাল ফিগারদের দেখে দেখে বড় হয়েছে।

তারা সব সময় মনোনয়ন ও পজিশনের জন্য এরিককে ব্যবহার করত, ফোন করত। বাবা মারা যাওয়ার পর থেকে এরিকের চ্যাপ্টার ক্লোজড করে দেওয়া হয়েছে।

এরিক এরশাদ ও বিদিশা এলাকাবাসীর খোঁজ-খবর নিয়ে হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন। রবিবার এইচএম এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষে তারা ঢাকা ফিরে যাবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:২৩   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী
আবারও ‎ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ