কাশ্মীরে ভারতীয় সেনাদের সঙ্গে বন্দুকধারীদের লড়াই, বেশ কয়েকজন আহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » কাশ্মীরে ভারতীয় সেনাদের সঙ্গে বন্দুকধারীদের লড়াই, বেশ কয়েকজন আহত
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪



কাশ্মীরে ভারতীয় সেনাদের সঙ্গে বন্দুকধারীদের লড়াই, বেশ কয়েকজন আহত

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে ভয়ংকর বন্দুক যুদ্ধে বেশ কয়েকজন সৈন্য গুরুতরভাবে আহত হওয়ার পরে সেনারা মঙ্গলবার জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। তবে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে চারজন মারা গেছে।
মুসলিম-সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে তাদের স্বাধীনতার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়েছে এবং বিতর্কিত উত্তর অঞ্চলটি গত দুই মাসে হামলার শিকার হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস জানিয়েছে,নিরাপত্তা বাহিনী সোমবার সন্ধ্যায় ডোডা জেলায় একটি অভিযান শুরু করেছে।
কর্পস একটি বিবৃতিতে বলেছে,‘সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করা হয়েছে,ব্যাপক গুলি বিনিময় হয়েছে।’
সেনাবাহিনী হতাহতের আর কোন বিবরণ দেয়নি এবং মৃত্যুর বিষয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
কিন্তু ভারতীয় মিডিয়া ব্যাপকভাবে রিপোর্ট করেছে, পাঁচজন সৈন্য ‘গুরুতর’ আহত হয়েছে এবং প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) সংবাদ সংস্থা মঙ্গলবার জানিয়েছে, আহতদের চারজন পরে মারা গেছে।
সেনাবাহিনী বলেছে,‘অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে’ এবং
‘অপারেশন অব্যাহত রয়েছে’।
রবিবার কাশ্মীরের কুপওয়ারা জেলায় ভারতীয় সেনাবাহিনী তিন সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করার একদিন পর এই সংঘর্ষ হয়।
ভারত ও পাকিস্তান উভয়েই কাশ্মীরকে পূর্ণ নিয়ন্ত্রনের দাবি করে আসছে এবং হিমালয় অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য একাধিক সংঘর্ষে লিপ্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১২:৩০   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ